৯ ফেব্রুয়ারি ২০১৫ - ০১:৫৯
মোসুল থেকে পালানোর প্রক্রিয়ায় আইএসআইএল

মোসুল শহরের চারপাশ থেকে ইরাকি সেনাবাহিনী ও কুর্দিদের অগ্রসরের ফলে এ শহর থেকে স্থানান্তর হওয়ার প্রক্রিয়া শুরু করেছে আইএসআইএল।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : কুর্দি স্বেচ্ছাসেবী বাহিনী’র অন্যতম কমান্ডার মোসুলের চারপাশ থেকে কুর্দি বাহিনীর অগ্রসরের তথ্য দিয়ে জানিয়েছেন, তারা দিনের পর দিন মোসুল শহরের নিকটবর্তী হচ্ছেন।
তাদের অগ্রসর এবং বিমান বাহিনী’র হামলার প্রতি ইঙ্গিত করে জেনারেল মেকদাদ হারকি বলেন : আইএসআইএলে’র বিরুদ্ধে যে পরিসরে হামলা চালানো হচ্ছে তাতে তারা মোসুল থেকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে।
মোসুলে আইএসআইএলে’র ঘাঁটি লক্ষ্য করে বোমা নিক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন : এ পরিস্থিতি পর্যালোচনার পর আমরা বলতে পারি যে, মোসুল শহর মুক্ত হওয়ার সংবাদ অতি দ্রুতই শুনতে পাব।
কুর্দি এ কমান্ডার বলেন : জর্ডানিজ পাইলটকে জীবন্ত পুড়িয়ে হত্যার পর থেকে আইএসআইএলে’র বিরুদ্ধে কুর্দি স্বেচ্ছাসেবী বাহিনী’র হামলার পরিসর লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে।#